ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্যারোলে মুক্তি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারোলে মুক্তি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে মায়ের জানাজায় অংশ নেন তিনি। কারাবন্দি আবু সাঈদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শনিবার (২৩ মার্চ) সকালে ইন্তেকাল করেন। রোববার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানা যায়, মায়ের মৃত্যুর পর আজ দুপুর ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মাত্র আড়াই ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান। পুলিশ পাহারায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় কারাগার থেকে নিয়ে আনা হয় মায়ের জানাজায় অংশ গ্রহণের জন্য । জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন, জেলা বিএনপির যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির যুগ্মআহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশীদ, নাটোর বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রোকনুজ্জামান আলম, মোঃ গোলাম মোস্তাফা মামুন,রায়হানুল আলম, তাজমুলতান টুটুল,শামসুর রহমান মন্টু, জাকিরুল ইসলাম বিকুল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘণ্টার জন্য আবু সাঈদ চাঁদকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। রোববার দুপুর ১২টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আবার ২টা ১৬ মিনিটে কারাগারে পৌঁছান তিনি। প্রসঙ্গত, অর্থ আত্মসাৎ ও প্রতারণার এক মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক এই রায় ঘোষণা করেন। এ ছাড়া গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় মোট ২৭টি মামলা হয়।

March 24, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্যারোলে মুক্তি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ!

আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪