ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ৮ মাস পর মুক্তি পেলেন এক রোহিঙ্গা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ৮ মাস পর মুক্তি পেলেন এক রোহিঙ্গা!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ৮ মাস হাজতবাসের পর লিগ্যাল এইডের আইনী সহায়তায় শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আশরাফুল আলী ওরফে সাইফুল ইসলাম (৪৫) নামে এক রোহিঙ্গা। ২৪ মার্চ রবিবার ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালামত উল্লাহ বিচারিক আদালতে উভয় পক্ষের শুনানী শেষে তাকে জামিনে মুক্তির আদেশ দেন। আশরাফুল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের সদস্য এবং সেইসূত্রে স্থানীয় ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা গ্রামের অধিবাসী।

বিষয়টি নিশ্চিত করে জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী মুহাম্মদ আমিনুল ইসলাম মমিন জানান,ওই রোহিঙ্গা নাগরিক দীর্ঘদিন যাবত স্ত্রী-সন্তান নিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছিলেন। গত বছরের ২৯ জুলাই সন্ধ্যায় শেরপুর শহরের মীরগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তিনি আটক হন। পরদিন তাকে থানা পুলিশ ভারতীয় নাগরিক সন্দেহে পাসপোর্ট ব্যতীত অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে হাজতে পাঠায়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন সদর থানার এসআই মো. সিরাজুল ইসলাম।

অন্যদিকে কক্সবাজার ক্যাম্পে বসবাসকারী তার স্ত্রী রোকসানা আক্তার স্বামীর বিষয়টি জানতে পেরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সাথে যোগাযোগ করে স্বামীর বরাবর চিঠি পাঠান। এরপর বিষয়টি জেল কর্তৃপক্ষ জেলা লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক (সিনিয়র সহকারী জজ) মো. গোলাম মাহবুব খাঁনকে অবহিত করলে আইনগত সহায়তার দ্বার উন্মোচিত হয়।

এ ব্যাপারে শেরপুর জেলা কারাগারের সুপার মো.হুমায়ুন কবীর খান জানান, ওই ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে কারাগারে এলেও পরবর্তীতে দেখা যায়, তিনি মূলত মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী। মুক্তির বিষয়ে তিনি বলেন, এখনও জামিনের আদেশ কারাগারে পৌঁছেনি। পৌঁছলে তার স্বজন ও নিযুক্ত আইনজীবীর উপস্থিতিতে তাকে মুক্তি দেওয়া হবে।

March 24, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ৮ মাস পর মুক্তি পেলেন এক রোহিঙ্গা!

আপডেট সময় : ০৪:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪