ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাপাহারে আগুনে পুড়ে সর্বশান্ত এক দরিদ্র পরিবার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

সংররিহীত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে আগুনে পুড়ে সর্বশান্ত এক দরিদ্র পরিবার!

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বাখরপুর মহিষডাঙ্গা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এক দরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। গত ২১মার্চ দিবাগত রাত্রি অনুমান সাড়ে ১০টার দিকে ঘরের মধ্য থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ সাপাহার উপজেলা প্রকৌশল অফিসের আর এম পি প্রজেক্ট এর অফিস পিয়ন জাকিয়া সুলতানা জানান, ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় তিনি ঘরের বিদ্যূতের প্রত্যেকটি তারে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকে এবং মহুর্তে আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে।

এসময় তার এক মেয়ে ঘরথেকে বেরুতে না পেরে ঘরের মধ্যে আটকা পড়ে। পরে জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটির বাবা বেলাল হোসেন জ¦লন্ত আগুনের মধ্যে প্রবেশ করে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে এসময় বাবা ও মেয়ের পায়ে আগুনের ঝলাসানী লেগে দু’জনের পা ঝলশে যায়। পরে তাদেরকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাতেই সংবাদ পেয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব নাথ স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন তবে ততক্ষনে দরিদ্র পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ গৃহিনী জাকিয়া সুলতানা জানান যে, তাদের পরনের কাপড় ছাড়া ঘরে থাকা প্রায় ২লক্ষাধিক টাকার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তারা সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে বলে আর্তনাত করছে।

March 22, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে আগুনে পুড়ে সর্বশান্ত এক দরিদ্র পরিবার!

আপডেট সময় : ০২:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪