পথচারী ও রিক্সা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল তাজিদ ফাউন্ডেশন!
- আপডেট সময় : ০২:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

পথচারী ও রিক্সা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল তাজিদ ফাউন্ডেশন!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
আল তাজিদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে উত্তরের জেলা বগুড়া ও নাটোরে রিকশাচালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার ২২ মার্চ দুপুরে তাজিদ ফাউন্ডেশন এর উদ্যোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে প্রায় ২০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার কার্যক্রম বিতরণ পরিচালনা করেন আল তাজিদ ফাউন্ডেশন এর নাটোর জেলা প্রতিনিধি শাহাদৎ উল্লাহ নূর সুমন। এসময় তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যর যে দাম তাতে অসহায় গরিব মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। তাই তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আল তাজিদ ফাউন্ডেশন পথচারী ও রিকসা চালকদের মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ গ্রহন করেছে।
একইসাথে বগুড়াতেও ইফতার সামগ্রী বিতরণ করেছে আল তাজিদ ফাউন্ডেশন!




















