মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ!
- আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ!
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ। শেষে ৪০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪০ বাণ্ডিল ঢেউটিন ও এক লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।























