ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাপাহারে এলজিইডি’র সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৩৭১ বার পড়া হয়েছে

সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে এলজিইডি’র সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) আওতায় পুকুরের প্যালাসাইটিং (বাঁধ) উন্নয়নমূলক কাজে নানা অনিয়ম পাওয়া গেছে। উপজেলার তাঁতইর দিঘী পাড়া নামক একটি পুকুরে কাজটি চলমান রয়েছে। এলজিইডি’র অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় বেলাল ঠিকাদারী প্রতিষ্ঠানটি এ কাজটি করছেন। পুকুরের ১১০ মিটার করার কথা সিডিউলে দেখা যায়। বাস্তবে সিডিউল মোতাবেক ওই পুকুরের কাজ করা হচ্ছে না।

সরেজমিন দেখা যায়, প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানের। সাপাহার উপজেলা এলজিইডির সার্ভেয়ার মো: ওবায়দুল্লাহ এ কাজের তদারকির দায়িত্বে থাকলেও তাঁকে ও সংশ্লিষ্ট বিভাগের অন্য কাউকে কাজের জায়গায় দেখা যায়নি। উপজেলার শিরন্টি ইউনিয়নের দিঘী পাড়া তাঁতইরে ওই পুকুরের প্যালাসাইটিং (বাঁধের) কাজ শেষ না হতে অনেক জায়গায় ভাঙ্গা লক্ষ্য করা গেছে। প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা মো: ওবায়দুল্লাহ বলেন, ‘কাজের গুণগত মান খারাপ নয়। সিডিউল মোতাবেক করা হচ্ছে।’

তবে এলজিইডির নির্বাহী প্রকৌশনী তাহাজ্জত হোসেন বলেন, ওই পুকুরের প্যালাসাইটিং (বাঁধ) কাজের যে সমস্ত ক্রটি আছে তা দেখা হবে। কাজ হস্তান্তরের আগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সব ঠিক করে দিতে হবে।’

উল্লেখ্য থাকে যে, এলজিইডি’র সার্ভেয়ার মো: ওবায়দুল্লাহ প্রায় এক যুগ ধরে সাপাহার এলজিইডি অফিসে কর্মরত আছেন। সরকারি আদেশ তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবত একইভাবে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে সক্ষতা গড়ে উঠেছে বলে মনে করছেন উপজেলা সচেতন মহল।

March 21, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে এলজিইডি’র সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪