ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আত্মহত্যা করার আগে শফিক স্ত্রীকে বলে তুমি আর বিয়ে করিওনা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আত্মহত্যা করার আগে শফিক স্ত্রীকে বলে তুমি আর বিয়ে করিওনা!

নাটোর প্রতিবেদকঃ
নাটোর সদর উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শফিকুল ইসলাম শফিক (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের বিপ্রহালসা মন্ডলপাড়ায় এই ঘটনা ঘটে। তিন সন্তানের জনক শফিক একই এলাকার আবু বক্কারের ছেলে।

মৃত শফিকের চাচা ওমর আরী ফকির ও স্থানীয়রা জানান, একই ইউনিয়নের হালসা বাজার এলাকার বাসিন্দা সিদ্দিকের মেয়ে শিরীন আক্তার কবিতাকে বিয়ে করেন শফিক। দীর্ঘদিন ধরেই পরিবারের লোকজনের সাথে বনিবনা হচ্ছিল না। শফিক রবিবার সন্ধ্যার দিকে শশুর বাড়ীতে যায়। সেখানে স্ত্রী কবিতা ও তার দুই মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন, আমি মারা যাব। স্ত্রীকে বলেন, আমি মারা যাওয়ার পরে তুমি বিয়ে না করে আমার সন্তানদের মানুষ করিও। পরে তিনি হালসা বাজার এলাকায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ীর পাশ থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

March 18, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আত্মহত্যা করার আগে শফিক স্ত্রীকে বলে তুমি আর বিয়ে করিওনা!

আপডেট সময় : ১০:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪