রেল স্টেশনের পাশের কলা বাগানে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ!
- আপডেট সময় : ১২:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৩৩৭ বার পড়া হয়েছে

রেল স্টেশনের পাশের কলা বাগানে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরে রেল স্টেশনের পাশের একটি কলা বাগান থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৬ মার্চ দুপুরে শহরের পশ্চিম বড়গাছা এলাকার একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শনিবার দুুপুরে নাটোর রেল স্টেশনের পশ্চিমে শহরের বড়গাছা পশ্চিম পাড়ার একটি পুকুরের পাশের কলা বাগানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পরয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু মৃত বৃদ্ধের পরিচয় ও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু রায়হান অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধারের সত্যাতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ জানা সম্ভব হয়নি। ময়না তদন্ত শেষে এর প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।























