ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে ঘর বাড়ী ভেঙ্গে আগুন দেওয়ার অভিযোগ, আহত ১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

রাণীশংকৈল-সংগৃহীত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ঘর বাড়ী ভেঙ্গে আগুন দেওয়ার অভিযোগ, আহত ১!

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকার পূব চেংমারীতে একটি বাড়ীর বিভিন্ন ঘর ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার জেরে দুই পক্ষের মারামারি হয়েছে।এতে একজন গুরতর আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পূর্ব চেংমারী এলাকার মফিজুল ইসলামের ছেলে সমিরউদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষের ৮জনকে বিবাদী করে রাণীশংকৈল থানায় একটি এজাহার দিয়েছেন।

এজাহার সুত্রে জানা গেছে,জমিজমার জের ধরে গত মঙ্গলবার অতর্কিতভাবে হামলা চালায় একই এলাকার মৃত জয়নাল উদ্দীনের ছেলে হবিবর রহমানসহ তার পরিবার। সমিরউদ্দীনের অভিযোগ তারা তাদের বাড়ীর ভেঙ্গে পড়া চুলা ঘর ঠিক করছিলেন। ঠিক সেসময় হবিবর রহমানরা এসে চুলা ঘর নির্মাণে বাধা দিয়ে তাদের সাথে মারামারি লাগিয়ে দেয়। এক পযার্য়ে একটি ঘর আগুন ধরিয়ে দেয়।তাছাড়া বাড়ীর ঘরে ঢুকে আসবাবপত্র ভেঙ্গে নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেই। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয়। মারামারিতে সমিরউদ্দীনের বাবা মফিজুল ইসলাম মারাত্নকভাবে জখম হয়। এ ঘটনার সমিরউদ্দীন বাদী হয়ে হবিবর রহমানকে প্রথম আসামী করে মোট ৮ জনের নাম উল্লেখ্য করে থানায় এজাহার দিয়েছে। তবে পুলিশ এখনো ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে প্রতিপক্ষ হবিবর রহমানের আত্নীয় মতিবুর রহমান বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। তবে আগুন ধরানো বা টাকা ছিনিয়ে নেওয়ার কোন ঘটনা ঘটেনি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা বলেন,মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে তিনি জানেন না। তবে এ ঘটনায় যদি এজাহার দেওয়া হয় তাহলে তদন্ত করে তিনি ব্যবস্থা নেবেন।

March 13, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ঘর বাড়ী ভেঙ্গে আগুন দেওয়ার অভিযোগ, আহত ১!

আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪