ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খবর প্রকাশের পর ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৪৩১ বার পড়া হয়েছে

ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খবর প্রকাশের পর ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম। দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী। প্রতিবন্ধী জোছনা বেগমের চিকিৎসা ও ঘর নির্মাণের পুরো দায়িত্ব নিয়েছেন ঢাকাস্থ ব্যবসাহী ও রাজনীতিবিদ সমাজ সেবক সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর।

গত ৯ মার্চ শনিবার নালিতাবাড়ী প্রতিনিধি আমানুল্লাহ আসিফের পাঠানো তথ্য ও ছবিতে পেটের ভাতই জুটেনা চিকিৎসা করমু কি দিয়ে শিরোনামে খবর প্রকাশ হলে বিষয়টি অনেকেরই নজরে আসে। বেশ কয়েকজন সরেজমিনে এসে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এই খবর প্রকাশের একদিন পরেই ১০ মার্চ রবিবার ভুক্তভোগীর বাড়ীতে ছুটে যান সমাজসেবক ও রাজনীতিবিদ আঙ্গুর মিয়া। তিনি প্রতিবন্ধী জোছনা বেগমকে ১৬ হাত টিনসেড ঘর নির্মাণের জন্য যাবতীয় সরঞ্জাম প্রদান করেন এবং তার চোখের চিকিৎসার দায়িত্ব নেন।

এসময় সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর এই প্রতিবেদককে বলেন, বিভিন্ন অনলাইনসহ জাতীয় পত্রিকার খবরটি পড়ে আমি ঢাকা থেকে এখানে এসেছি এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এরকম নিউজ করার জন্য  সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই। ভুক্তভোগী জোছনা বেগম ও তার স্বামী হবিবুর রহমান এই সহযোগিতা পেয়ে সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

March 12, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খবর প্রকাশের পর ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম!

আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪