ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাবেক-বর্তমান তিন নারী সদস্য!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৪৯৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ার সাবেক-বর্তমান তিনজন নারী সদস্য

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাবেক-বর্তমান তিন নারী সদস্য!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় চলমান এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন মুর্শিদা বেগম, শিলা খাতুন এবং শাহানাজ বেগম নামের সংরক্ষিত মহিলা আসনের সাবেক ও বর্তমান তিনজন নারী সদস্য। এর মধ্যে মুর্শিদা বেগম বর্তমানে বাগাতিপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও শিলা খাতুন বর্তমান এবং শাহানাজ বেগম সাবেক নারী ইউপি সদস্য। তাঁরা তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার।

খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া মুর্শিদা বেগম বাগাতিপাড়া পৌর সভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। শিলা খাতুন পাঁকা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং শাহানাজ বেগম একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। তাঁরা তিনজনই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন জানান, দশম শ্রেণীতে পড়া অবস্থায় তার বিয়ে হয়ে যায়। তারপর আর এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তার। লেখাপড়া জানা থাকলে, যেকোনো সময় কাজে আসেই। তাই তিনি সাংসারিক জীবনের পাশাপাশি লেখা পড়াটাও চালিয়ে যেতে চান।

শিলা খাতুন বলেন, অষ্টম শ্রেণী পাশের পরই পরিবার থেকে তাঁকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষা থেকে বঞ্চিত হন তিনি। তাই পড়াশুনার আক্ষেপটা তাঁর মধ্যে থেকেই যায়। সর্বশেষ স্বামীর অনুপ্রেরণায় তিনি আবার লেখা পড়া শুরু করেছেন।

পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম বলেন, শিক্ষার কোনো বয়স নেই। তার ছেলে-মেয়েরা সবাই শিক্ষিত। একজন জনপ্রতিনিধি হিসেবে শিক্ষত হওয়াটা জরুরি বলে তিনি মনে করেন। তাই তিনি পুনরায় লেখা পড়া শুরু করেছেন।

এই সময়ে এসে তার যে, লেখা-পড়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন সেজন্য তাদের সাধুবাদ জানান বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব সামসুন্নাহার। তিনি বলেন, তাদের লেখা-পড়ার আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবেন।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, লেখাপড়ার কোন বয়স নেই। আর তাঁরা সাংসারের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ জানান তিনি।

March 4, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাবেক-বর্তমান তিন নারী সদস্য!

আপডেট সময় : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪