ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মান্দায় বালু দস্যুদের থাবায় নদীগর্ভে বিলিন ফসলি জমি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় নদীগর্ভে বিলিন ফসলি জমি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বালু দস্যুদের থাবায় নদীগর্ভে বিলিন ফসলি জমি!

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নদীপাড়ের উর্বর ফসলি। বছরের আট মাস এসব জমিতে গম, ভুট্টা, আলু, সরিষা, মিষ্টি আলু, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের চাষ হয়। কিন্ত বালু দস্যুদের কালো থাবায় এরই মধ্যে আত্রাই নদীর গর্ভে বিলিন হয়ে গেছে কৃষকের অন্তত ৫০ বিঘা উর্বর জমি। কৃষকদের অভিযোগ, তাঁদের উর্বর ফসলি জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিবাদ সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকার কৃষকেরা। এর পরও বালু দস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধপস্থায় বালু উত্তোলন করায় তাঁদের ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এরই মধ্যে এলাকার অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন।

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ভাটি অংশের বাইবুল্যা এলাকায় অবৈধভাবে নদীপাড় থেকে বালু উত্তোলন করছেন আরিফ হোসেন নামের এক যুবক। একইভাবে খুদিয়াডাঙ্গা শ্মশানঘাট, এলেঙ্গা সুইসগেট, পাঁজরভাঙ্গা, ফকিন্নি নদীর ব্রিজ সংলগ্ন পূর্বপাড়সহ বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীপাড়ে ফসল উৎপাদনের জন্য কৃষকের আর কোনো জমি থাকবে না। হুমকির মুখে পড়বে আত্রাই নদীর উত্তরতীরের বেঁড়ি বাঁধ। বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়বেন নদীপাড়ের শতাধিক পরিবার। সরেজমিনে বাইবুল্যা এলাকায় গিয়ে দেখা গেছে, নদীপাড়ের ফসলি জমিতে শ্যালোমেশিনের সাহায্যে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে বালু দস্যুদের লোকজন। এর পর ড্রেজার মেশিন দিয়ে ওইসব বালু কেটে দিয়ে নদীর অপর প্রান্তে নিয়ে জমা করা হচ্ছে। সেখান থেকে বিক্রি করা হচ্ছে অবৈধপন্থায় উত্তোলন করা এসব বালু।
দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ বলেন, বালু ব্যবসায়ীদের বাধা দেওয়ায় গ্রামের লোকজন কয়েকদফা হামলার শিকার হয়েছেন। তাঁদের এলাকার লোকজন এখন আর ভয়ে কথা বলেন না। এ সুযোগ কাজে লাগিয়ে নির্বিঘেœ বালু উত্তোলনের নামে কৃষকের ফসলি জমি নিঃশেষ করছে বালু ব্যবসায়ীরা।

একই গ্রামের কৃষক আব্দুল বারী সোনার বলেন, এরই মধ্যে একটি আমবাগান, বনজ বাগানসহ অন্তত ৫০ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এসব বিষয়ে ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। রহস্যজনক কারণে প্রশাসন বালু দস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

এ প্রসঙ্গে অভিযুক্ত বালু ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, বৈধভাবে ইজারা নিয়ে বালু উত্তোলন করছি। এখানে কোনো অনিয়ম হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বালু দস্যুদের থাবায় নদীগর্ভে বিলিন ফসলি জমি!

আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪