ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক মনির নির্বাচিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

সভাপতি সোহেল, সম্পাদক মনির

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক মনির নির্বাচিত!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটে ভোট গ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলো নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল এবং দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি ও বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

সকালে উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন তারানী ফুটবল মাঠে প্রেসক্লাবের ৩২ তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয় সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে।সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রথম অধিবেশনের কার্যক্রম শেষ হয় বিকেলে। এরপর ক্রীড়ানুষ্ঠান শেষে প্রেসক্লাবের তিন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরা,সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। ২৮ জন ভোটারের মধ্যে একজন অনুপস্থিত থাকলেও বাকী ২৭ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেন আব্দুল মান্নান সোহেল। ২৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনিরুল ইসলাম মনির।

এছাড়া সহসভাপতি পদে দ্বিতীয় বারের মতো বিপ্লব দে কেটু, দ্বিতীয় বারের মতো মাহফুজুর রহমান সোহাগ,সহ-সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো আব্দুল মোমেন,সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো জাফর আহম্মেদ,অর্থ সম্পাদক পদে এম সুরুজ্জামান,দফতর ও প্রচার সম্পাদক পদে মোজাহিদুল ইসলাম উজ্জল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো মুঞ্জুরুল আহসান (ক্যাবল) এবং কল্যাণ তহবিল সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনজন নির্বাচন কমিশনারের সমন্বয়ে কার্যনির্বাহী পরিষদের তিনজন সদস্য পরবর্তীতে মনোনীত করার কথা রয়েছে। সাধারণ সভায় স্থানীয় রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক মনির নির্বাচিত!

আপডেট সময় : ০৮:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪