নাশকতা মামলায় সিংড়ার ৯ বিএনপি নেতা-কর্মী কারাগারে!
- আপডেট সময় : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

নাশকতা মামলায় সিংড়ার ৯ বিএনপি নেতা-কর্মী কারাগারে!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার ৯ বিএনপি নেতা-কর্মীকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) মামলায় অভিযুক্ত ১৪ জন নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহম্মেদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানী শেষে ৯ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন। অপর ৫ জনের জামিন অঅবেদন মঞ্জুর করেন।
আইনজীবি নাজমুল হক জানান, গত ৫ জানুয়ারী রুজুকৃত এই বিশেষ ক্ষমতা আইনের মামলায় সকলেই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার স্বেচ্ছায় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহম্মেদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন সকলেই।
যাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত তারা হলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বোরহার উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক হাবিব মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, সুকাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তালুকদার ডালিম, সিনিয়র সহসভাপতি বাবলু, কলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন, ইটালি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের টগর, শেরকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সভাপতি আবুল কালাম নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু বলেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ভরছে। সরকারের এই ফ্যাসিবাদি আচরনে বিএনপির কয়েক হাজার নেতা কর্মী এখন কারাগারের অন্ধকার প্রকোষ্টে দিন যাপন করছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে দলের নেতা কর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানান তিনি।























