ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রামেক হাসপাতালে নবজাতককে রেখে লাপাত্তা বাবা-মা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

রামেক হাসপাতালে নবপজাতকের পরিচয় নেই

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক হাসপাতালে নবজাতককে রেখে লাপাত্তা বাবা-মা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
শ্বাসকষ্টজনিত অসুখের কথা বলে হাসপাতালে ভর্তির পর ফুটফুটে এক নবজাতককে রেখে পালিয়ে গেছেন তার বাবা-মা। এ ঘটনায় হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই নবজাতকটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের (শিশু ওয়ার্ড) বেডে নার্সদের তত্ত্বাবধানে রয়েছে।

রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের ভাষ্য মতে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাবা-মা পরিচয় দিয়ে মধ্য বয়সী দুজন নারী-পুরুষ শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বলে ওই নবজাতককে এ ওয়ার্ডে ভর্তি করেন। ছেলে শিশু নবজাতকের বয়স কয়েকদিন হবে। ভর্তির পর চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসার কথা বলে তারা এক এক করে ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। ওইদিন থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত তারা আর হাসপাতালের শিশু ওয়ার্ডে ফিরে আসেনি।

তাই শিশুটি এখন হাসপাতালে কর্তব্যরত নার্সদের তত্ত্বাবধানে রয়েছে। নবজাতকটি পুরোপুরি সুস্থ আছে। এরই মধ্যে ওই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে আদালতের মাধ্যমে সরকারি ছোটমনি নিবাসে হস্তান্তর করতে চায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস জানান, ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করেই তার বাবা-মা পরিচয়দানকারী মধ্যবয়সী দুই নারী-পুরুষ লাপাত্তা। শেষ পর্যন্ত তারা কেউ না এলে বা তাদের আজকালের মধ্যে খুঁজে পাওয়া না গেলে আদালতের মাধ্যমে নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে। সেই পর্যন্ত শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বেই থাকবে। আর ওয়ার্ডের নার্সরা ওই শিশুটির সার্বক্ষণিক খেয়াল রাখছেন।

February 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে নবজাতককে রেখে লাপাত্তা বাবা-মা!

আপডেট সময় : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪