ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নকলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে খামারির মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নকলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে খামারির মৃত্যু!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় হাঁসের খামারে পাতা শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মহিদুল ইসলাম (৩৫) নামে এক খামারির মৃত্যু হয়েছে। নিহত মহিদুল ইসলাম খিচা গ্রামের লাল মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার ৩ নং উরফা ইউনিয়নের খিচা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মহিদুল ইসলাম কৃষি কাজের ফাঁকে হাঁস পালন করে জীবীকা নির্বাহ করতেন।

সে কয়েক বছর আগে বানিজ্যিক ভাবে খামারের মাধ্যমে হাঁস পালন করেন। কিন্তু শিয়ালের অত্যাচারে সে অতিষ্ট হয়ে পড়ে।অবশেষে শিয়াল তাড়াতে বা মারতে না বুঝে জিআই তার খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন।শনিবার সন্ধ্যায় খামারে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে অসাবধানতা বসতঃ বৈদ্যুতিক পাতা ফাঁদে আটকে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি খুবই দুঃখজনক।মহিদুল ইসলাম ক্ষুদ্র কৃষক। সে কৃষি কাজের ফাঁকে হাঁস পালন করে জীবীকা নির্বাহ করত। তবে শিয়াল মারতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল কাদের মিয়া জানান, শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদের ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

February 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নকলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে খামারির মৃত্যু!

আপডেট সময় : ০৬:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪