ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

উল্লাপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো কৃষকের বসতঘর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে

পুর্ব শত্রুতার জেরে উল্লাপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো কৃষকের বসতঘর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উল্লাপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো কৃষকের বসতঘর!

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লাহিড়ী মোহনপুর ইউনিয়নের গোনাইগাঁতী গ্রামের কৃষক আব্দুল আলিম (৫৫) এর বসতঘরে গভীর রাতে দুবৃর্ত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কৃষক আব্দুল আলিম ও পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় তার বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পুর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন আলিম। এব্যাপারে ৩ জনকে অভিযুক্ত করে শনিবার রাতে কৃষক আলিম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলো উপজেলার গোনাইগাঁতী গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ আব্দুল হাই (৬০), একই গ্রামের নুরাল প্রামাণিকের ছেলে মোঃ টুটুল প্রামানিক (৪৫), শাহীন প্রামাণিকের স্ত্রী কুরিছ খাতুন (৩৫)।

মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, পুর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা আমাকে (আলিম) ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলা এবং আর্থিক ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। গত শুক্রবার পরিবারের সকল সদস্যকে নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আমি ও আমার পরিবার হঠাৎ প্রচন্ড গরম অনুভব করায় ঘুম থেকে জেগে দেখি আমাদের ঘরের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের পিছন থেকে গ্রামবাসি আগুন আগুন বলে চিৎকার করছে। তখন আমি ও আমার পরিবার দরজার দিকে আগাইয়া যাই। ঘর থেকে বাহির হওয়ার জন্য কিন্তু দরজা বাহির থেকে ছিকল দিয়ে লাগানো পাই। পরে দরজা ভেঙ্গে ঘর থেকে বাহির হইয়া দেখি গ্রামের অনেকে আমার ঘরের আগুন নেভানোর চেষ্টা করছে। খুব অল্প সময়ের মধ্যে আমার বাড়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালষ্কার, আসবাবপত্র, জরুরি কাগজপত্র, ধান, চাল, সরিষা সহ গবাদিপশু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

গৃহকর্মী রাজিনা ও ছেলে আশিক জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আমাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এখন অনাহারে অর্ধাহারে খোলা আকাশের নিচে অনেক কষ্টে বসবাস করছি। প্রধানমন্ত্রী সহ প্রশাসনের কাছে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগের আলোকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উল্লাপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো কৃষকের বসতঘর!

আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪