ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে কিশোরী অপহরণ ও ধ*র্ষ*ণে*র অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে মামলা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯১ বার পড়া হয়েছে

পল্লী বিদ্যুৎ'র ঠিকাদার জয়নাল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে কিশোরী অপহরণ ও ধ*র্ষ*ণে*র অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে মামলা!

শেরপুর প্রতিনিধি:
শেরপুর পল্লী বিদ্যুৎ’র ঠিকাদার জয়নাল ও তার অপর তিন সহযোগীর বিরুদ্ধে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। জয়নালের বিরুদ্ধে এর আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। জানা যায়, শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়ার সামসুল হকের ছেলে পল্লী বিদ্যুতের ঠিকাদার জয়নাল (৪২) দীর্ঘদিন ধরেই ওই এলাকার এক কিশোরী ও কলেজ ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে উত্যক্ত করে আসছে।

একই সাথে কিশোরীকে নানা কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে কিশোরী রাজি না হওয়ায় তাকে হুমকি প্রদান করে। ওই কিশোরী ময়মনসিংহে তার চাচার বাসায় গেলে ময়মনসিংহের পুলিশ লাইন উত্তরা আঁচল স্কুলের নিকট থেকে জয়নাল ও তার সহযোগী শেরপুর শহরের নবীনগর মহল্লার ওয়াজকুরুনী শিশির, মাছপাড়ার সিদরাতুল মুনতাহা মিমকি, নালিতাবাড়ীর রবিউল ইসলাম গত ২ ফেব্রুয়ারি অপহরণ করে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। এতে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে তদন্তাকারী কর্মকর্তা জানিয়েছেন। এঘটনায় পুলিশ শিশির, সিদরাতুল মুনতাহা মিমকি ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করলেও প্রধান আসামি জয়নাল পলাতক।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের খালেদ সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ভিকটিমকে উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলার প্রধান আসামী জয়নালকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

February 24, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে কিশোরী অপহরণ ও ধ*র্ষ*ণে*র অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে মামলা!

আপডেট সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪