স্কুল ছাত্রীকে বি-য়ে করতে সিলেট থেকে নাটোরে আসে মাদ্রাসা ছাত্রী!
- আপডেট সময় : ০৩:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

স্কুল ছাত্রীকে বি-য়ে করতে সিলেট থেকে নাটোরে আসে মাদ্রাসা ছাত্রী!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
প্রায় ৭ মাস আগে ফেসবুকের মাধ্যমে সিলেটের একটি মাদ্রাসার ছাত্রীর সাথে পরিচয় হয় নাটোরের এক স্কুল ছাত্রীর। পরিচয়ের পর দুই ছাত্রীর মধ্যে গড়ে উঠে প্রেম ভালোবাসার সম্পর্ক। সেই প্রেম ভালোবাসার টানে নাটোরের স্কুল ছাত্রীকে বিয়ে করতে সিলেট থেকে ছুটে আসে ওই মাদ্রাসা ছাত্রী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার একডালা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ওই ছাত্রীর বাড়ী থেকে দুই ছাত্রীকে হেফাজতে নেয় থানা পুলিশ।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে এক মাদ্রাসা ছাত্রী নাটোর সদরের একডালা এলাকার এক স্কুল ছাত্রীর বাড়ীতে এসেছে বিয়ে করার জন্য, শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে
ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই দুই ছাত্রীকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে রেখে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুই ছাত্রীর অভিভাবকরা এলে তাদের জিম্মায় ছাত্রীদের দিয়ে দেওয়া হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানায় গত ৭ মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছে। সেখান থেকে তারা বিয়ের সিদ্ধান্ত নেই।























