নাটোরে লিফলেট বিতরণ ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি!
- আপডেট সময় : ০৭:৪৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে

নাটোরে লিফলেট বিতরণ ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
দ্রব্য মূল্যর বৃদ্ধি ডামি নির্বাচন বাতিল ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে নাটোর সদর ও পৌর বিএনপির লিফলেট ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে তারা দলীয় কার্যালয়ের সামনেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র নেই বলে সরকারে জবাবদীহিতা নাই, তাই সরকার যা ইচ্ছে তাই করছে। সরকারের খামখেয়ালের কারনে সীমান্তে নীরিহ মানুষ মরছে। দ্রব্যমূল্যর দাম লাগামহীন বারছে কিন্তুু সরকার সেইদিকে নজর দিচ্ছে না। ফলে সাধারন জনগন একেবারে দিশেহারা হয়ে পড়ছে। তাই দ্রত একটি নিরপেক্ষ ভোট দিয়ে এই দুর্বিসহ অবস্থা থেকে জনগনকে রক্ষা করার জন্য বিএনপি এই আন্দোলন চালাচ্ছে এবং এই আন্দোলন কর্মসূচী চলতেই থাকবে বলে বক্তারা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সাধরন সম্পাদক ফয়সাল আলম আবুল, সদর উপজেলা যু্বদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ভিপি লিটন, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।























