রাজশাহীতে বিভিন্ন দাবিতে প্রচারপত্র বিতরণ করেছে জেলা বিএনপি!
- আপডেট সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিভিন্ন দাবিতে প্রচারপত্র বিতরণ করেছে জেলা বিএনপি!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে প্রচারপত্র বিলি করেছে রাজশাহী জেলা বিএনপি।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রাজশাহী জেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নগরীর সাগরপাড়া বটতলার মোড় থেকে লিফলেট বিতরণ করা হয়। পরে নগরীর বিভিন্ন স্থানে জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি করেন।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলা মার্সল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিষ রায় মধু, সাবেক বাগামারা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ডিএম জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জাকিরুল ইসলাম বিকুল, সাবেক দুর্গাপুর পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, সাবেক তাহেরপুর পৌর মেয়র আনম সামসুর রহমান মিন্টু, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























