ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা; আটক-১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ৪৮৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যালট পেপার সিল নিয়ে পালিয়ে যায় ছাত্রলীগের কর্মীরা। পরে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় ছাত্রলীগ কর্মীরা। বিজিবি ও টহল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় মতি রায় নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ই ফেব্রুয়ারি) সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া চৌধুরী হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষে সকাল ৮টা থেকে শুরু হয়। ভোটগ্রহণ কার্যক্রম এবং ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার দুইটি ইউনিয়নের মোট ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ০৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এই দুইটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮০৬৩ জন।

নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা সম্পর্কে নির্বাহী মেজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য টহল পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আসে। এসময় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

February 7, 2022
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা; আটক-১!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা; আটক-১!

আপডেট সময় : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২