নাটোরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত!
- আপডেট সময় : ১২:১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে

নাটোরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আমজাদ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে নাটোর শহরের জংলী রেল গেটের অদুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ মোল্লা নাটোর সদর উপজেলার সিংহারদহ পূর্বপাড়া মহল্লার মৃত মকসেদ মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বিকেলে আমজাদ মোল্লা বাড়ী থেকে রেল লাইন ধরে পায়ে হেটে শহরের দিকে যাচ্ছিলেন। পথে জংলী রেল গেটের অদুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যান।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই নিহতের স্বজনরা এসে মরদেহটি তাদের বাড়ীতে নিয়ে যায়। তারা ঘটনাটি সান্তাহার রেলওয়ে থানার পুলিশকে জানিয়েছেন। রেলওয়ে এই বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন।























