ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

শেরপুরে সরিষার বাম্পার ফলনে লাভবান কৃষকের মূখে হাসি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে

শেরপুর জেলায় সরিষার বাম্পার ফলনে লাভবান কৃষকের মূখে হাসি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে সরিষার বাম্পার ফলনে লাভবান কৃষকের মূখে হাসি!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কৃষকেরা দেশি সরিষা ও হাইব্রিড বারি-১৪ জাতের সরিষা চাষ করে লাভবান কৃষকের মূখে হাসি। সরিষার চাষের ব্যাপারে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের নামাপাড়া গ্ৰামের কৃষক মোঃ আয়নাল হক বলেছেন, আমন ধান চাষ না করে আমি আমার ০,৪০ শতাংশ জমিতে সরিষার আবাদ করি। আমার সরিষা চাষে সর্বমোট খরচ হয়েছে প্রায় ৭ হাজার ৫ শত টাকা। আমি আমার জমিতে সরিষা পাইমু প্রায় ১০ মণের অধিক সরিষা বাজারে বিক্রি করে দাম পাব আশাকরি ২০ থেকে ২৫ হাজার টাকার মতো। এতে আমি সরিষা চাষ করে লাভবান হয়েছি।

একই উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া কৃষক মোঃ আক্তারুজ্জামান জানান আমার ০,৩০ শতাংশ জমিতে সরিষার চাষ করেছি। জমিতে সরিষা চাষের সর্বমোট খরচ হয়েছে প্রায় ৪ হাজার টাকার মতো। জমিতে সরিষা হবে ১০ মণের অধিক সরিষা বাজারে বিক্রি করে দাম পামু প্রায় ১৪ থেকে ১৬ হাজার টাকা। এতে সরিষার আবাদ করে লাভবান হয়েছি আমি।

সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মোকছেদপুর গ্ৰামের মোঃ গিয়াস মাষ্টারের ছেলে কৃষক মোঃ আলম মিয়া বলেন আমি আমার ১,২২ শতাংশ জমিতে হাইব্রিড বারি-১৪ জাতের সরিষার চাষ করেছি, কিন্তু আমার জমিতে সরিষার আবাদ করতে সর্বমোট-২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমিতে প্রায় সরিষা পাইবো ২৫ মণ। বাজারে ভালো দামে বিক্রি করলে ৭০ থেকে ৭৫ হাজার টাকা মতো পাবো বলে আশা করি। এবার আল্লাহ তায়ালার রহমতে আমার সরিষার আবাদ ভালো হয়েছে তাই আমি লাভবান।

সরিষার বাম্পার ফলনের লাভবান কৃষকের ব্যাপারে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অতিরিক্ত উপ-পরিচালক(উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবীর বলেন, আমরা অফিসিয়াল ভাবে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি কৃষকদের। এবার শেরপুর জেলায় আনুমানিক প্রায় ৪৭ হাজার ৫ শত কৃষক পরিবার রয়েছে। অন্যান্য বছরের তুলনায় জেলায় এবার সরিষার লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ১৮২ হেক্টর। আর অর্জিত হয়েছে ১৮ হাজার ৫৬১ হেক্টর জমি। গত বছরের চেয়ে এবছরের সরিষার চাষের পরিমাণ অনেক বেশি। কৃষকেরা হাইব্রিড বারি-১৪ জাতের সরিষার বাম্পার ফলনে লাভবান হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে সরিষার বাম্পার ফলনে লাভবান কৃষকের মূখে হাসি!

আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪