ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী, রেল যোগাযোগ বন্ধ ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

চলনবিল থেকে মদনটাক পাখি উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ১৪১৭ বার পড়া হয়েছে

উদ্ধারকৃত বিরল প্রজাতির মদনটাক পাখি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলনবিল থেকে মদনটাক পাখি উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার একদিলতোলা গ্রাম থেকে মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন এর সহযোগীতায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা পাখিটিকে উদ্ধার করেন। পরে পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন পরিবেশ কর্মীরা।

এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক ও জুয়েল রানা উপস্থিত ছিলেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সিংড়া উপজেলার দূর্গম এলাকা একদিলতোলা গ্রামে শান্তি ইসলাম নামের এক কৃষকের বাড়িতে একটি বড় পাখি আটকের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংগঠনের সদস্যদের নিয়ে পাখিটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এটি একটি বিরল প্রজাতির পাখি, নাম মদনটাক। এর উচ্চতা প্রায় তিন ফুট। ইতিমধ্যে পাখিটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন বলেন, চলনবিল একটা জীববৈচিত্র্যের ভান্ডার। এই বিলে শীতকালে পাখ-পাখালির মেলা বসে। এটা খুবই নান্দনিক। এই বিলে জীববৈচিত্র্য রক্ষা কমিটির যে সংগঠন রয়েছে তাদের নিয়ে প্রশাসন সব সময়ই পাখি ও জীববৈচিত্র্য রক্ষা কাজ করছে। পাখি শিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলনবিল থেকে মদনটাক পাখি উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন!

আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪