ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ১৫ পিস ইয়াবাসহ রাহান গ্রেপ্তার লালপুরে পুকুরে ডুবে ২০ মাসের শিশুর মৃত্যু নলডাঙ্গায় ভুয়া ঠিকানায় বীজ প্যাকেটজাত, সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি দেবীগঞ্জে পুলিশি অভিযানে বাধা ও হামলার অভিযোগ, যুবলীগ নেতা মাসুদ রানার বিরুদ্ধে মামলা বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু দুপুরেও কাটেনি কুয়াশার চাদর, শীতের আমেজে ঢাকা পঞ্চগড় বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি শিবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৭:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

Sit-in protest by marriage registrars in Rajshahi, demanding the fulfillment of five points

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

কর্মএলাকা বহাল, নিবন্ধন ফি বৃদ্ধি ও নিয়োগবিধি অপরিবর্তিত রাখার দাবি; জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

রাজশাহীতে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের নিকাহ্ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের উদ্যোগে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয় বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন জেলার নিকাহ্ রেজিস্ট্রাররা। এ সময় তারা পেশাগত বিভিন্ন সমস্যা তুলে ধরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে-লাইসেন্সে উল্লেখ করা নিকাহ্ রেজিস্ট্রারদের নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা, মৃত্যু বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স দেওয়া, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালার যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নের সময় নিকাহ্ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ্ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানের পাশাপাশি পেশার মর্যাদা ও সেবার মান নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। তারা ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার দাবি জানান। নিকাহ্ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা ছাড়া নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বক্তারা।

কর্মসূচিতে কাজী খয়বর হোসেন, কাজী মো. জহুরুল আলম, কাজী মো. হাবিবুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা বক্তব্য দেন।

পরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

November 16, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৭:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬