ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

লাল পতাকা দেখানোর পর রক্ষা পেল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

এলাকাবাসীর লাল পতাকায় রক্ষা পায় ট্রেন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাল পতাকা দেখানোর পর রক্ষা পেল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন!

সাইদুল ইসলাম (বাঘা) রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে রেললাইন ভাঙা থাকায় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। ভাঙা রেললাইন মেরামতের দেড় ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেললাইন ভাঙা থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী বরেন্দ্র আন্তঃনগর এক্সপ্রেস। বর্তমানে ঘটনাটি তদন্ত দেখছে রেল কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এরপর সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেললাইন মেরামতের পর দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে বরেন্দ্র আন্তঃনগর এক্সপ্রেস। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দূর থেকে লাল পতাকা দেখিয়ে ট্রেনটিকে আগেই থামিয়ে দিতে সক্ষম হন। এতে করে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, রেললাইনের একটি পাত কোনোভাবে ভেঙে গিয়েছিল। ঘটনার পর খবর পেয়ে তাদের প্রকৌশলীরা নিজস্ব টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করেন। এতে দূরে থাকা ট্রেনগুলোর গতি কমিয়ে দেওয়া হয়। এছাড়া ওই পথ দিয়ে প্রায় দেড় ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়। লাইন মেরামতের কাজ শেষ হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলপথ যোগাযোগ আবারও স্বাভাবিক হয়। কীভাবে রেলের পাত ভেঙেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাল পতাকা দেখানোর পর রক্ষা পেল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন!

আপডেট সময় : ০৩:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪