ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভোট দিতে না গেলে সুবিধাভোগীদের নাম কেটে দেয়া হবে- রেলমন্ত্রী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোট দিতে না গেলে সুবিধাভোগীদের নাম কেটে দেয়া হবে- রেলমন্ত্রী!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, যারা সরকারের বিভিন্ন সুবিধা নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে না গেলে তাদের নাম কেটে দেয়া হবে। সোমবার সন্ধ্যায় পঞ্চগড়-২ আসনের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় নিজ নির্বাচনি সভায় এ হুমকি দেন রেলমন্ত্রী। নুরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ৭ তারিখের নির্বাচনে চন্দনবাড়ি ভোট সেন্টারে দুইটা লিস্ট করবেন।

সরকার পাড়ার কোন লোক ভোট দিচ্ছে আর কোন লোক দিচ্ছে না। সরকারের সুবিধা নিবেন, বয়স্ক ভাতা নিবেন, বিধবা ভাতা নিবেন। তারপরে কৃষি কার্ড নিবেন, কৃষক লোন নিবেন, ১৫ টাকা কার্ডের চাউল নিবেন, টিসিবির কার্ড নিবেন। আর সন্ত্রাসী যারা তাদের পক্ষ নিবেন।
ভোট দিতে আসবেন না। তাদের লিস্ট করবেন। যে সকল সরকার পাড়ার লোক ভোট দিবে না তাদের নাম আর থাকবে না। তালিকা থেকে কাটা পড়বে।

খালি সরকার পাড়া নয় চন্দনবাড়ির সব সেন্টারে আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, সরকারের সকল সুযোগ-সুবিধা ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব পালন করবেন না, আমি এমন কাউকে ভোট দিতে বলছি না। নৌকায় ভোট দিতে বলছি না। আরও তো তিন জন প্রার্থী আছে, আজিজ ভাই আছে, রিপন আছে, আরেকজন আছে সুপ্রীম পার্টির তাদের ভোট দেন। যাকে খুশি তাকে ভোট দেন।

কিন্তু সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যারা ভোটাধিকার বর্জনের কথা বলেন। নাগরিক দ্বায়িত্ব পালন করলেন না আর নাগরিক সুবিধা নিবেন এটা হবে না। আমরা নৌকাকে ভোট দিতে বলছি না, আপনাদের যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু ভোট কেন্দ্র গিয়েই ভোট দেন। যারা ভোট দিবেন না তারা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।

নির্বাচনি সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বোদা পৌরসভার মেয়র আজাহার আলী, বোদা উপজেলা আওয়ামী লীগের নেতা রবিউল আলম সাবুল সহ বোদা উপজেলা ও চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, এই বিষয়টি নিয়ম অনুযায়ী নির্বাচন অনুসন্ধান কমিটি নামে কমিটি আছে তারা দেখছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন যে কমিটি করে দিয়েছে তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

December 26, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোট দিতে না গেলে সুবিধাভোগীদের নাম কেটে দেয়া হবে- রেলমন্ত্রী!

আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩