ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

মহাদেবপুরে নির্বাচনী আইন-শৃঙ্খলা কমিটির সভা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভুমি) রিফাত আরা, উপজেলা নির্বাচন অফিসার আল মামুন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম প্রমুখ।

সভায় নির্বাচন অফিসার জানান, উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৭১টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ২৪ গুরুত্বপূর্ণ ও ৫৭টি অধিক গুরুত্বপূর্ণ। প্রতিটি ইউনিয়নে একটি করে নির্বাচনী ক্যাম্প থাকার বিধান থাকলে রয়েছে একাধিক। একটি বাদে অন্যগুলো সরিয়ে নেয়া হবে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচনী নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আরা বলেন, নির্বাচনী শোডাউন করা যাবেনা, বৈধ কাগজপত্র ছাড়া নির্বাচনী কাজে মোটরসাইকেল ব্যবহার করা যাবেনা।

সোমবার মহাদেবপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলেও জানান তিনি। মহাদেবপুর থানার ওসি জানান, নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত থানায় পাঁচটি মামলা এন্ট্রি করা হয়েছে। এরমধ্যে নৌকার পক্ষে তিনটি ও স্বতন্ত্রপ্রার্থী ট্রাক মার্কার পক্ষে দুইটি। আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ব্যাটালিয়ন ও পুলিশের ১২ জন সদস্য কর্মরত থাকবেন। ইউএনও জানান, নির্বাচন অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স টহল দিবেন। প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে সার্বক্ষণিক পাহারায় নিজেদের কর্মী নিয়োগের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা চেয়ারম্যান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সাঈদ টিটো বলেন, এবার এলাকায় উৎসবমূখর পরিবেশ তৈরি হয়েছে। এখন সবার চাওয়া ভোটাররা যেন যেকোন বাধা ছাড়াই নিজের ভোট নিজে দিতে পারেন।

December 26, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

আপডেট সময় : ১২:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩