ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারকে চড় মারলেন প্রার্থীর ভাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে ভোটারকে চড় মারলেন প্রার্থীর ভাই

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারকে চড় মারলেন প্রার্থীর ভাই!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে নৌকা প্রতীকে ভোট দিতে না চাওয়ায় উমেদ আলী (৫০) নামের এক সাধারণ ভোটারকে চড় মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজার বিরুদ্ধে। উমেদ আলীর বাড়ি একই এলাকার নামোদরখালী গ্রামে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্যামপুর বাজারে ঘটনাটি ঘটেছে।

গণসংযোগ চলাকালে আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুর বাজারে গণসংযোগ করছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। গণসংযোগ চলাকালে পানের আড়তের কাছে উমেদ আলী নামের এক ব্যাক্তির কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। এ সময় নৌকা প্রতীকে ভোট দিতে না চাইলে উমেদ আলীকে চড় মারেন সুজা।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সুজা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিব্রত হয়ে আব্দুল ওয়াদুদ দারাও কিছু সময় পর নেতাকর্মীদের নিয়ে চলে যান। উমেদ আলী অভিযোগ করেন, তার কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। তিনি ভোট দিতে অপারগতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তার দুই গালে চড় মারেন সুজা। এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন বলেন জানান উমেদ আলী। জানতে চাইলে আবু হানিফ সুজা অভিযোগ অস্বীকার করে বলেন, উমেদ আলী বিএনপির কর্মী। আওয়ামী লীগকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার কারনে তাকে কে যেন চড় মেরেছে। আমি সেখানে ছিলাম না, তবে শুনেছি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারকে চড় মারলেন প্রার্থীর ভাই!

আপডেট সময় : ০৫:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩