ভোট বর্জনে বাগাতিপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ!
- আপডেট সময় : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

ভোট বর্জনে বাগাতিপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে নাটোরের বাগাতিপাড়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় লিফলেট বিতরণ করেন তারা।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক দুলু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব আলী, দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম, ফাগুড়িয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।
এ সময় পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি ও ডামি বা পাতানো নির্বাচন থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের পাতানো নির্বাচন প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সোচ্চার আছেন বলেও জানান তিনি।



















