মহাদেবপুরে বিএনপির উদ্দোগে লিফলেট বিতরণ!
- আপডেট সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

মহাদেবপুরে বিএনপির উদ্দোগে লিফলেট বিতরণ!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন উপজেলা সদরের হাট ও বাজার, দোকান, হোটেল রোস্তোরা, পথচারী, যানবাহন সহ নানা শ্রেনী পেশার মানুষের মধ্যে এসব লিফরেট বিতরণ করা হয়।
কর্মসুচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দল, মহিলাদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রবিউল আলম বুলেট বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ভাগাভাগির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন আমরা সেই ডাকে জনগণকে স্বত:স্ফুর্ত অংশ গ্রহণের লক্ষে লিফলেট বিতরণ করছি। যে নির্বাচনের ফলাফল আগেই ঠিক করা হয়, সেই ভাগাভাগির নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করবে। তিনি ভোট বর্জন সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান।























