বিজয় শোভাযাত্রার মাধ্যমে এমপি বকুলের নির্বাচনী প্রচারনা শুরু!
- আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

বিজয় শোভাযাত্রার মাধ্যমে এমপি বকুলের নির্বাচনী প্রচারনা শুরু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসের ৫২ বছর উদযাপন উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন এমপি বকুল। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্থানীয় সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে এই বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মালঞ্চি বাজার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন, শহিদুল ইসলাম বকুল এমপি, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি ইউনুস আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য অহিদুল ইসলাম গকুল, সাবেক জেলা পরিষদের সদস্য হাসানুর রহমান বিপ্লব প্রমূখ।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এ সময় তার বক্তৃতায় এই আসনের সকল ভোটারসহ সর্বস্তরের জনগণকে এক হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।























