ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ার অজ্ঞাত মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে পৌরসভা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় রেল ব্রীজের নিচে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ার অজ্ঞাত মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে পৌরসভা!

বাগাতিপাড়ার (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেল ব্রীজের নিচ থেকে ১৮ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বাগাতিপাড়া পৌরসভার ইউএনও পার্ক সংলগ্ন বড়াল নদীর রেল ব্রীজের নিচে উপুড় হয়ে পড়ে ছিল ওই অজ্ঞাত যুবকের মরদেহ। অজ্ঞাত মরদেহ হিসেবে শুক্রবার রাতে বাগাতিপাড়া পৌর এলাকার একটি গোরস্থানে দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার সীমান্ত এলাকায় বড়াল নদীর ওপর নির্মিত রেলওয়ের ২২০ নং ব্রীজের নিচে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল রেলওয়ে সীমানা হওয়ায় থানার পুলিশ ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তারা দেখেন সেই সীমানা বাগাতিপাড়া থানার অধীনে। সেকরণে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হয়াতান্তর করে। পুলিশ ও স্থানীয়দের ধারনা রাতের কোন একসময় রেল ব্রীজের উপর দিয়ে চলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে টিপু সুলতান নামে এক গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে ঈশ্বরদী রেলওয়ে থানার সাথে কথা বলে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরে সেখান থেকে মরদেহ এনে বাগাতিপাড়া পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিনের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে লাশের প্রাথমিক সুরাৎহালের সময় তার প্যান্টের পকেট থেকে দুই হাজার সাতশত টাকা ও একতি চাবি পাওয়া যায়। যুবকটির বয়স ২১ বছরের কম হওয়ায় পিবিআই এর মাধ্যমেও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার পরিচয় সনাক্তের জন্য কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ন্নানু খান।

বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন মুঠোফোনে বলেন, বাগতিপাড়ায় বেওয়ারিশ লাশ দাফনের কোন ব্যবস্থা না থাকায় তিনি পৌর কাউন্সিলর আজিজুলের সহযোগিতায় উপজেলার পেড়াবাড়িয়া, লক্ষ্মণহাটী ও সোনাপাতিল মহল্লার যৌথ গোরস্থানে অজ্ঞাত যুবকের মরদেহ দাফনের ব্যবস্থা করেন। শুক্রবার রাতেই তার দাফন সম্পূর্ণ হয়েছে বলে বলেন তিনি।

December 15, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ার অজ্ঞাত মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে পৌরসভা!

আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩