লালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্বাচনী সভা!
- আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৩৯৮ বার পড়া হয়েছে

লালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্বাচনী সভা!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে হেভিওয়েট আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীর সাথে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের উঠান বৈঠক হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ নিজ বাসভবন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সজিব রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান মিল্টন, ইঞ্জিনিয়ার সাফিনুর রহমান পল্লব, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিহাব মাহমুদ, লালপুর উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক হিমেল হোসেন, দপ্তর সম্পাদক তৌফিকুর রহমান, আবু সাইদ, সবুজ হোসেন, বাবু হোসেন, পিপুল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।























