গুরুদাসপুরে চাচাতো ভাইয়ের মারপিটে অপর ভাইয়ের মৃত্যু!
- আপডেট সময় : ০২:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে চাচাতো ভাইয়ের মারপিটে অপর ভাইয়ের মৃত্যু!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চাচাতো ভাইয়ের আঘাতে সাইফুল ইসলাম নামে অপর এক ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে বিবাদমান জমিতে এই ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম পশ্চিম নওপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকেরর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই সোহেল রানার সাথে বসতভিটার জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছে। এই জমিটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আজ সকালে সোহেল রানা বিবাদমান জমিতে খুটি পুঁততে গেলে সাইফুল ইসলাম তাকে বাঁধা দেয়। এতে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে সাইফুলকে মারধর করা শুরু করে। মারধরের একপর্যায়ে সোহেল রানা তার ভাই সাইফুলকে জমিতে ফেলে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পাশ্ববর্তি বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকার একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে মরদেহটি তাদের হেফাজতে নেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি উজ্জ্বল হোসেন।























