ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

ঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জানান, সারাদেশের ন্যায় একযোগে ঝিনাইগাতী উপজেলায় ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কোন শিশুই যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ উপজেলার ৭টি ইউনিয়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৪৫০জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২০ হাজার ২৭০জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলসহ মোট ২২ হাজার ৭২০জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে ৩৩৮ জন স্বেচ্ছাসেবী,৬৩ জন স্বাস্থ্যকর্মী ও ২১ জন সুপারভাইজারের মাধ্যমে ১৬৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন!

আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩