ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মৈত্রী দিবসের আলোচনায় লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৈত্রী দিবসের আলোচনায় লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশর মহান মুক্তি যুদ্ধে প্রতিবেশী ভারত অকৃত্রিম বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়ে ছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সমর্থনা আদায়ে সর্বাত্মক প্রয়াস চালিয়েছেন। তার প্রয়াসের কারণে ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাঙালিরা বিশ্বের তৎকালীন প্রশিক্ষিত সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ স্বাধীন হয়। সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের নেতৃত্বে তৎকালীন সমাজতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ রাজশাহী বিভাগ আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। সংগঠনের সভাপতি প্রকৌশলিক শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মতিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. গোলাম সারোয়ার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, বাংলাদেশ কংগ্রেস পার্টি রাজশাহী মহানগরীর নেতা মোঃ মারুফ শাহারিয়া।

বক্তারা বলেন মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ৬ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বিজয় তরন্বিত করে। যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্য আজও পূরণ হয়নি। আজও শোষণ নির্যাতন বৈষম্য চলছে। লুটপাটের রাজনীতি আমাদের অর্জনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলমান লুটপাটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের রাতুল সরকার, ইউসুফ আলী, সাগর নোমানী, সাজিদুল হক টিটু হিউম্যান রাইটস্ জানালিষ্ট ইউনিয়ন সভাপতি কাজি আসাদুর রহমান টিটু, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-মহিলা বিষয় সম্পাদক উম্মে নাজনীনসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

December 8, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মৈত্রী দিবসের আলোচনায় লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান!

আপডেট সময় : ০৩:৫৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩