ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন এমপি ফারুক চৌধুরী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

হাত জোড় করে ক্ষমা চাইলেন এমপি ফারুক চৌধুরী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন এমপি ফারুক চৌধুরী!

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এই আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদের কার্যালয়ে একজন আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিজের বক্তব্য পাঠান ওমর ফারুক চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত বক্তব্যে ওমর ফারুক চৌধুরী বলেছেন যে, আচরণবিধি লঙ্ঘন হওয়ার মতো কোন নির্বাচনী সমাবেশ তিনি করেননি। তারপরও যদি বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন বলে মনে হয়, তাহলে তিনি দুঃখ প্রকাশ করছেন এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইছেন। ওমর ফারুক চৌধুরীর পক্ষে তাঁর আইনজীবী এজাজুল হক মানু চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এই লিখিত জবাব দিয়ে এসেছেন।
কমিটি এই জবাব গ্রহণ করলেও ভবিষ্যতে যাতে ওমর ফারুক চৌধুরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন, তার জন্য তাঁকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার এমপি ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করে একটি চিঠি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত শনিবার বিকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোর পৌরসভার গোকুল ও বুরুজ এলাকায় সরকারি বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের নিয়ে দুটি সমাবেশ করেন। এসব সমাবেশ থেকে তিনি আসন্ন নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে এ ধরনের সমাবেশ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

এ জন্য পরদিন রোববার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদ ওমর ফারুক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেন। এতে মঙ্গলবার তাকে ওই সভা দুটির বিষয়ে জবাব দিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন এমপি ফারুক চৌধুরী!

আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩