ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফেনসিডিলসহ আটক ব্যক্তির ৩০ দিনের কারাদণ্ড নাটোরে ২৪ লেখকের গল্প-কবিতায় ‘সবুজ পৃথিবীর গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন দেবীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে মুক্তি চান মা স্বামী হারানোর দুই মাস পর সন্তান জন্ম, প্রসূতির পাশে ছাত্রদল ও ইউএনও পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকির অভিযোগ, পদ ছাড়তে চাপ দেওয়ার দাবি বাগাতিপাড়ায় সপ্তাহের ব্যবধানে ৫টি অননুমোদিত চক্ষু ক্যাম্প বন্ধ বাগাতিপাড়ায় শয়নকক্ষ থেকে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের কারাদণ্ড বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাগাতিপাড়ায় শিক্ষক ও ৬ শিক্ষার্থীসহ অটোভ্যান উল্টে পুকুরে, শিক্ষকের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের সহযোগিতায় রক্ষা

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ী আরমান হোসেন গাঁজাসহ গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ৭৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেফতারকৃত আরমান হোসেন (৪০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আ: গফুরের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, এসআই সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ওই দল চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আরমানকে গ্রেফতার করতে পারলেও মাইক্রোবাসসহ অপর দুইজন পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃতর কাছ থেকে ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কুমিল্লার থানায় মাদকসহ অন্যান্য আইনে ৭ টি মামলা আছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দিায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

December 5, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!

আপডেট সময় : ০৩:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩