রানীশংকৈলে আগুনে পুড়েছে ৫ পরিবার, ক্ষতি প্রায় দের লাখ টাকা
- আপডেট সময় : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

রানীশংকৈলে আগুনে পুড়েছে ৫ পরিবার, ক্ষতি প্রায় দের লাখ টাকা
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে ৫ টি পরিবার আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে নেকমরদ ইউনিয়নের যদুয়ার দক্ষিনপাড়া গ্রামে। এতে ৫ টি পরিবারের থাকার ঘরসহ ৭ টি ঘর পুড়ে ছায় হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন, যদুয়ার গ্রামের মৃত সমশের আলীর ছেলে তসির উদ্দিন ও হাসিরুল ইসলাম,একই গ্রাম মৃত মতিউর রহমানের স্ত্রী সপেদা বেগম, কেরামত আলীর ছেলে ফজিল উদ্দীন ও মৃত তফসিল উদ্দীনের ছেলে মসলিম উদ্দীন।
স্থানীয় ও ফায়ারসার্ভিস সুত্রে জানা যায়, যদুয়ার দক্ষিনপাড়া গ্রামের ফজিল উদ্দীনের রান্নাঘর থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। পরে একে একে ৭ টি ঘর ও সপেদা বেগমের নগদ ৫ হাজার টাকা, তসিরুল ইসলামের একটি বাইসাইকেল এবং ফজিল উদ্দীনের দুটি ছাগল সহ প্রায় আনুমানিক দের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রানীশংকৈল ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
শনিবার ঘটনাস্থল পরিদর্শনে জান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, এসময় তিনি ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার সহ কম্বল প্রদান করেন।এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সাহায্যের জন্য আবেদ দিলে সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।























