ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত এক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ১জনের স্থগিত সহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত এক

বিজয় রায় ও নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনে ২০ জন সংসদ প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১ জনের স্থগিত ঘোষণা করেছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বৈধ, বাতিল এবং স্থগিত মনোনয়নপত্র এ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা করেছিলেন ৭জন। এর মধ্যে ওই আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী তাহমিলা আখতার মোল্লার।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী রমেশ চন্দ্র সেন, জাতীয় পার্টির প্রার্থী মো. রেজাউর রাজী, ওয়ার্কার্স পার্টি প্রার্থী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, এনপিপির প্রার্থী রাজিউর ইসলাম, জাকের পার্টির প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী ঐক্য জোটের প্রার্থী রফিকুল ইসলাম। ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। তাদের মধ্যে স্থগিত রাখা হয়েছে তৃণমূল বিএনপি প্রার্থী মোজাফফর হোসেনের মনোনয়ন।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের ও আলী আসলাম জুয়েল স্বতন্ত্র প্রার্থী রিম্পা আক্তার, জাকের পার্টির প্রার্থী নুর আলম সিদ্দিক। অপরদিকে ঠাকুরগাঁও -৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন প্রার্থী। এর মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী আশা মনি’র। এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায়, এনপিপি প্রার্থী শেখ সালাউদ্দিন, বিকল্প ধারার প্রার্থী এসএম খলিলুর রহমান সরকার।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

December 2, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত এক

আপডেট সময় : ০২:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩