ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন আ.লীগ সভাপতি নাইম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের মনোনয়ন জামা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন আ.লীগ সভাপতি নাইম

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সহকারী রিটার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এ সময় সাথে ছিলেন, সরোয়ার বাহাদুর লাল,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বণিক সমিতির সেক্রেটারি ফারুক আহমেদ ফারুক,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান ধলুসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।

মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন,আমি ৪ বার দলের কাছে নৌকার মনোনয়ন চেয়েছি। কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। বারবার শ্রীবরদী উপজেলার মানুষকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। ৫২ বছরেও ঝিনাইগাতী থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমি ২০ বছর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।এছাড়াও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলাম। ঝিনাইগাতীর মানুষের অনুরোধ ও পরামর্শে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি তাই আমি আমার এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও পরামর্শ করেছি। যেহেতু আমি দীর্ঘ ২০/২৫ বছর আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশে ছিলাম ও কাজ করেছি এবং প্রায় ৫ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম।এতে মানুষের সেবায় সার্বক্ষণিক ব্যস্ত ছিলাম আমি।আমি আশা করছি, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

November 30, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন আ.লীগ সভাপতি নাইম

আপডেট সময় : ০২:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩