ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে জলাশয়ে রাতে ডুবে যাওয়া নৈশ প্রহরির মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

নাটোরে লালদিঘী জলাশয়ে থেকে নৈশপ্রহরির লাশ উদ্ধার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে জলাশয়ে রাতে ডুবে যাওয়া নৈশ প্রহরির মরদেহ উদ্ধার!

নাটোর প্রতিনিধিঃ
নাটোর শহরের লালবাজার এলাকায় লালদিঘী নামের সরকারী জলাশয়ে ডুবে নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর নবাব উদ্দিন নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে রাজশাহীর ডুবরি দল। সোমবার ভোর রাতের কোন এক সময়ে নৈশ প্রহরী নবাব উদ্দিন নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। সোমবার সকালে তার বদলী প্রহরী দুখু মিয়া এসে বৈঠাসহ নৌকাটিকে জলাশয়ে ভাসতে দেখেন। নবাবকে খোজাখুজি করে কোথাও তার সন্ধান না পেয়ে জলাশয়ের লিজ গ্রহিতা গোলাম নবীকে জানান। ভাড়াটে মাছ ব্যবসায়ীকে জানালে তিনি ফায়ার সার্ভিসকে জানান।

রাজশাহী থেকে ডুবরির দল সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে এসে লালদিঘীতে উদ্ধার তৎপরতা চালান। প্রায় ৪৫ মিনিট তল্লাশী করে দুপুর ১টার দিকে নিখোঁজ নবাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে। নিহত নবাব উদ্দিন শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমীর উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, নবাব উদ্দিন দীর্ঘদিন ধরে লালবাজার এলাকার সরকারী জলাশয় লালদিঘী ও জয়কালী দিঘীতে নৈশ প্রহরী হিসেবে চাকরী করে আসছেন। অর্ধবঙ্গেশ্বরী মহারানী ভবানীর শাসনামলে খননকৃত শহরের লালবাজার এলাকার দু’পাড়ের বিশাল এই দুটি জলাশয় মৎস্য চাষী গোলাম নবী দির্ঘমেয়াদী লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। তার অধীনে নবাব উদ্দিনসহ অনেকেই মুজুর হিসেবে কাজ করেন। মৃত নবাব উদ্দিন মৎস্য চাষী গোলাম নবীর অধীনে দীর্ঘদিন ধরে প্রহরী হিসেবে কাজ করছেন। কখন রাতে অবার কোন কোন দিন দিনে এই জলাশয় পাহারা দিয়ে থাকেন। রোববার রাতে নবাব দায়িত্ব পালন করছিল। মাছ চুরি রোধে নোৗকা করে গোটা জলাশয় ঘুরে পাহারা দিতে হয় তাকে। রোববার রাতে নৌকায় পাহারা দেওয়ার কোন এক সময় নবাব জলাশয়ের পানিতে পড়ে তলিয়ে যায়। সোমবার সকালে তার বদলী দুখু মিয়া দায়িত্ব পালন করতে এসে নবাবকে কোথাও খুজে পায়না। বৈঠাসহ নৌকাটি জলাশয়ের পানিতে ভাসছিল। পরে জলাশয়ের লিজ গ্রহীতা গোলাম নবীকে বিষয়টি জানালে তিনি পুলিশ ও রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি দলকে অবহিত করেন। ডুবুরি দল বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে এসে প্রায় পৌনে এক ঘন্টা অনুসন্ধান চালিয়ে নবাব উদ্দিনকে মৃত উদ্ধার করে।

নিহত নবাবের স্বজনের আহাজারি

অনেকের ধারনা নবাব কোন এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান। প্রহরী দুখু মিয়া জানান, নবাব উদ্দিন ইতিপুর্বে দু’বার স্ট্রেক করেছিলেন।
নবাব উদ্দিনের মেয়ে উম্মে আসমা বলেন, তার আব্বু সুস্থ মানুষ ছিলেন। গত রাত ১২ টার দিকে তার সঙ্গে কথা হয়েছে। তিনি তার শারীরিক কোন অসুস্থতার কথা বলেননি।

মৎস্য চাষী গোলাম নবী জানান, তাকে ঘটনাটি জানানোর সাথে সাথেই নাটোর পুলিশ ,ফায়ার স্টেশন ও রাজশাহীর ডুবুরি দলকে অবহিত করেন।
নাটোর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক একেএম মুরশেদ জানান, তারা নাটোর ফায়ার স্টেশনকে অবহিত করার পর পরই রাজশাহী ডুবরি দলকে জানানো হয়। ডুবুরি দল এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও ডুবরি দল ওই নৈশ প্রহরির মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

November 27, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে জলাশয়ে রাতে ডুবে যাওয়া নৈশ প্রহরির মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ০৩:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩