ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ধর্ষণের ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩২৮ বার পড়া হয়েছে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাকির হোসেন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণের ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেনকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (২২ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ জাকির হোসেন উপজেলার নলকুড়া ইউনিয়নের নলকুড়া গ্রামের মো.আবেদ আলীর ছেলে। র‍্যাব-১৪, জামালপুরের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান জানান, ভিকটিম শেরপুর জেলার ঝিনাইগাতী থানার নলকুড়া গ্রামের মোঃ সহিদুর রহমান (৪৫) এর ৬ বছরের শিশু কন্যা।

ভিকটিম গত ২৬/১১/২০০৪ ইং তারিখ শুক্রবার বিকাল অনুমান সোয়া ৫ টার দিকে তার বাবার খোঁজে বাড়ীর পশ্চিম পাশে মহারশি নদীর পশ্চিম ধারে যায়। সেখানে ভিকটিম তার বাবাকে না পেয়ে বাড়ীতে ফেরার সময় একই গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) এর সাথে দেখা হয়।এসময় জাকির হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমের শিশু সুলভ আচরন ও সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে ভাঁটের ফুল দেখাবে বলে নদীর ধারে একটি ঝোঁপ ঝারের ভিতর নিয়ে গিয়ে জাকির হোসেন ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূরর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের আত্মচিৎকার করতে থাকলে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে জাকির হোসেন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়া যায়।

স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে, ভিকটিমের বাবা ঝিনাইগাতী থানায় বাদী হয়ে লিখিতভাবে এজাহার দাখিল করলে অফিসার-ইনচার্জ, ঝিনাইগাতী থানার মামলা নং-০৭/৯১ তারিখঃ ২৮/১১/২০০৪ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)ধারায় একটি ধর্ষণ মামলা রুজু করেন।

মামলার তদন্তকারী অফিসার মামলা সুষ্ঠু তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন-২০০৩) এর ৯(১) ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।বিজ্ঞ জেলা ও দায়রা জজ ট্রাইবুনাল-২ শেরপুর গত ০৮/১০/২০০৯ ইং তারিখে আসামী মো.জাকির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।এরই প্রেক্ষিতে,বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর এবং র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর যৌথাভিযানিক দল বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী মোঃ জাকির হোসেনকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণের ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার!

আপডেট সময় : ০৪:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩