মহাদেবপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কীত কর্মশাল অনুুষ্ঠিত!
- আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

মহাদেবপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কীত কর্মশাল অনুুষ্ঠিত!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কীত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন। উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি এতে উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, সোনালী ব্যাংক লি: নওগাঁর প্রিন্সিপাল অফিসের পিসিও বাসার আহমেদ, মহাদেবপুর শাখার ব্যবস্থাপাক মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ। সভায় উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউএনও কামরুল হাসান সোহাগ।























