ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে হেরোইন ব্যবসায়ীকে ৩মাসের কারাদন্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে হেরোইন ব্যবসায়ীকে ৩মাসের কারাদন্ড

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে হেরোইন ব্যবসায়ীকে ৩মাসের কারাদন্ড!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে মোঃ শহীদুল ইসলাম (৪০) নামে এক হেরোইন ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

ভ্রাম্যামাণ আদালত সুত্রে জানা গেছে, ২০ নভেম্বর সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর “খ” সার্কেলের যৌথ মাদকবিরোধী গঠিত একটি রেইডিং টিম ঝিনাইগাতী থানার বন্দভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ শহীদুলকে ১ গ্রাম হেরোইন সহ আটক করা করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উক্ত আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ শত টাকা অর্থদন্ডে দন্ডিত করে।এরপর জেলা কারাগার শেরপুরে প্রেরণ করা হয়।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর “খ” সার্কেলের উপ-পরিদর্শক মো. জসীম উদ্দিন উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির বলেন মাদকদ্রব্য অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে হেরোইন ব্যবসায়ীকে ৩মাসের কারাদন্ড!

আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩