মহাদেবপুরে চাউল কল মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৪:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

মহাদেবপুরে চাউল কল মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে উপজেলা চাউল কল মালিক গ্রুপের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে অবস্থিত সংগঠনের নিজস্ব মিলনায়তনে আয়োজিত সভায় ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গ্রুপের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তরফদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল জব্বার ও আইনুল হক প্রমুখ।























