ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাজশাহীতে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

শেরপুরে সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাজশাহীতে গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ১৫ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পোতাহার (পালশাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন (১০) একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিলেন এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার ছয়দানা গ্রামের মোঃ মোস্তফার ছেলে। আসামী মোঃ মিজানুর রহমান ভিকটিমের পিত্রালয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। ভাড়া থাকা অবস্থায় ভিকটিমের সাথে আসামী মোঃ মিজানুর রহমানের সু-সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন নিজ বাসা থেকেই মাদ্রাসায় যাতায়াত করত। ২০০৮ সালের ১ মে সন্ধ্যা অনুমানিক ৭টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে আসামী মোঃ মিজানুর রহমান ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন মাদ্রাসা থেকে সময়মত বাড়ীতে না আসায় তার বাবা মাদ্রাসায় যায় এবং তাকে সেখানে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে।

খোঁজাখুজির একপর্যায়ে আসামী মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে ভিকটিমের বাবাকে বলেন, ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন তার কাছে সু”রক্ষিত আছে এবং ছেলেকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে ভিকটিমের বাবা জয়দেবপুর থানায় বাদী হয়ে অপহরণ ও মুক্তিপণ মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করলেও আসামী মিজানুর রহমান পালিয়ে যায়।আসামীর অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। সে কারণে গত ১৫ বছর যাবৎ মিজানুর রহমান দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।অবশেষে বিভিন্ন তথ্য- উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‍্যাব-১৪, জামালপুর এবং র‍্যাব-৫, রাজশাহী’র যৌথ অভিযানে শুক্রবার রাতে আসামী মোঃ মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।পরে আটককৃত আসামীকে ঝিনাইগাতী থানায় উক্ত মামলায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, র‍্যাব-১৪ কর্তৃক ধৃত আসামীকে উপরোক্ত মামলায় শনিবার সকালে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

November 18, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাজশাহীতে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩