সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ফায়ার স্টেশনে ককটেল নিক্ষেপ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে ফায়ার স্টেশনে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কাশিয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার পর নগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। এসময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার স্টেশনের দিকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি ফায়ার সার্ভিসের একটি জানালায় বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণের পর থেকে এলাকায় অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

November 17, 2023
রাজশাহীতে ফায়ার স্টেশনে ককটেল নিক্ষেপ
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com



















